বিশ্বনাথে বাসচাপায় স্কুলছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে যাত্রীবাহী বাসের চাপায় ফাহাদ মিয়া (৭) নামে প্রথম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে।
নিহত ফাহাদ বিশ্বনাথ পৌরসভার পশ্চিম চান্দশিরকাপন গ্রামের রাসেল মিয়ার ছেলে।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে বিশ্বনাথ-রশিদপুর সড়কের কারিকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সকালে ফাহাদ বাইসাইকেল নিয়ে তার বাবার ব্যাবসা প্রতিষ্ঠানে যাচ্ছিল। পথে বিশ্বনাথ-রশিদপুর সড়কের কারিকোনা এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ফাহাদকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম।
Related News
সিলেটে বাড়ির পাশে যুবদল নেতা খুন, গুরুতর আহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে বদরুল আলম (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।Read More
জৈন্তাপুরে প্রবাসীকল্যাণ মন্ত্রীর সভায় হট্টগোল, ছাত্রদল নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হকRead More



Comments are Closed