সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি দুই তরুণ নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি দুই তরুণ নিহত হয়েছেন।এই ঘটনায় মোশাঈদ নামে আরেকজন গুলিবিদ্ধ হয়ে চিকিৎসা নিচ্ছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের দমদমা সীমান্তে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহতরা হলেন- উপজেলার দমদমা সীমান্তের পূর্ব তুরুং গ্রামের মো. বোরহান এর ছেলে মো. আশিকুর (২২) ও বরমসিদ্ধিপুর গ্রামের মো. আজমান আলীর ছেলে মোঃ ইয়াকুব উদ্দিন (৩০)। আহত মোশাঈদও (২২) একই গ্রামের মৃত রব মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, কোম্পানীগঞ্জ উপজেলার দমদমা সীমান্ত দিয়ে একদল যুবক কাঠ সংগ্রহের জন্য ভারতে অনুপ্রবেশ করে। ভারতের প্রায় দেড় কিলোমিটার ভেতরে পরিহাট এলাকা থেকে কাঠ সংগ্রহের সময় তারা খাসিয়াদের আক্রমনের শিকার হন। এসময় ভারতীয় খাসিয়াদের ছোঁড়া গুলিতে আশিকুর রহমান ও মোশাহিদ আলী মারা যান। সাথের লোকজন আশিকুর রহমানের মরদেহ দেশে নিয়ে আসেন।
আর মোশাহিদের মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে বিজিবি লাশ পুলিশের কাছে হস্তান্তর করে।

এ ব্যাপারে সিলেটের ৪৮ বিজিবির অধিনায়ক নাজমুল ইসলাম বলেন, ভারতীয় খাসিয়ার গুলিতে দুজন মারা গেছেন বলে শুনেছি। এদের মধ্যে একজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। অন্যজনের মরদেহ কোথায় আছে তা এখনও নিশ্চিত নই।
তিনি বলেন, সুপারি চুরি করতে ভারতে ঢুকে পড়ায় ভারতীয় খাসিয়া বাগান মালিকরা গুলি চালায় বলে স্থানীয় সূত্রে জানতে পেরেছি।
সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘সীমান্তের ওপারে গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’
Related News
সিলেটে বাড়ির পাশে যুবদল নেতা খুন, গুরুতর আহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে বদরুল আলম (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।Read More
জৈন্তাপুরে প্রবাসীকল্যাণ মন্ত্রীর সভায় হট্টগোল, ছাত্রদল নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হকRead More



Comments are Closed