Main Menu

শাহবাগ থেকে ভারতীয় পণ্য বয়কটের ডাক

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নির্মম হত্যার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা ভারতীয় পণ্যের বয়কটের আহ্বান জানান।

Manual5 Ad Code

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শুরু হওয়া এ বিক্ষোভে হাজারো ছাত্র-জনতা অংশ নেয়।

শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভকারীরা ‘ভারতীয় পণ্য বয়কট, বয়কট’ স্লোগান দেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষোভকারীদের সংখ্যা বেড়ে যায়।

গতকাল রাত সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু হয়। এরপর বিভিন্ন ছাত্র সংগঠনের ছোট ছোট মিছিল শাহবাগে এসে যোগ দেয়। আজও সকাল থেকে শাহবাগে অবস্থান শুরু করে বিক্ষোভকারীরা।
এসময় বিক্ষোভকারীরা ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘গোলামি না আজাদী, আজাদি-আজাদি’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘আমরা সবাই হাদি হব, জুগে জুগে লড়ে যাব’সহ নানান স্লোগান দেন।

শুক্রবার বিকেলের দিকে ডাকসু, ইসলামি ছাত্রশিবির এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যৌথভাবে আধিপত্যবাদবিরোধী সমাবেশের ডাক দেয়।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ এখন একটি যুদ্ধকালীন পরিস্থিতির মুখোমুখি। জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-তরুণ ও দেশপ্রেমিক নাগরিকদের জীবন আজ বিপদের মধ্যে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে কেউ আমাদের পরাজিত করতে না পারে।

তিনি দেশের বিভিন্ন অঞ্চলে, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, রংপুর এবং ঢাকার বিভিন্ন স্থানেও অবস্থান কর্মসূচি গ্রহণের আহ্বান জানান। শাহবাগে বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।

Manual2 Ad Code

শহীদ শরিফ ওসমান হাদি বিজয়নগরে গণসংযোগকালে চলন্ত রিকশায় গুলিবিদ্ধ হন। মাথায় গুলির আঘাত পান তিনি। দীর্ঘ চিকিৎসার পর সিঙ্গাপুরের একটি হাসপাতালে গতকাল রাত পৌনে ১০টায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে রাজধানী ঢাকা উত্তাল ও থমথমে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।

Manual4 Ad Code

ওসমান হাদির মরদেহ আজ (শুক্রবার) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে বলে জানানো হয়েছে।

এদিকে জুমার নামাজের পর শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

Manual2 Ad Code

শুক্রবার দুপুরে এক ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

ওই পোস্টে নাহিদ ইসলাম লেখেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকায় জুমার পরে আমাদের শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত করা হলো। অবস্থান কর্মসূচির পরিবর্তে বিকাল ৪টায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিল আয়োজিত হবে। সবাইকে অংশগ্রহণের জন্য অনুরোধ করছি।

আজ জুমার নামাজের পর যেকোনো কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়ে তিনি আরও লেখেন, গতকালের মতো ভাঙচুর ও নাশকতা করার পরিকল্পনা রয়েছে জুলাইবিরোধী শক্তিগুলোর। আমরা যেকোনো প্রকার ভায়োলেন্স ও নাশকতার বিরুদ্ধে। জনগণের ক্ষোভকে ব্যবহার করে কোনো হঠকারী গ্রুপ কোথাও ভাঙচুর, অগ্নিসংযোগ অথবা কোনো নাশকাতমূলক কার্যক্রম যাতে করতে না পারে, সে ব্যাপারে ভূমিকা পালন করুন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনি প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান ওসমান হাদি। ঢাকা মেডিকেল ও এভারকেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১৫ ডিসেম্বর) তাকে সিঙ্গাপুরে নেয়া হয়েছিল। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code