ওসমান হাদির মৃত্যু: প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা-ভাঙচুর
বৈশাখী নিউজ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে রাজধানীতে প্রথম আলো ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
হাদির মৃত্যুসংবাদ পাওয়ার পরপরই উত্তেজিত জনতা বিক্ষোভে নামেন। এক পর্যায়ে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১২টার দিকে বিক্ষোভকারীরা এ হামলা চালান।
এসময় বিক্ষোভকারীরা দুটি প্রতিষ্ঠানের কার্যালয় কার্যালয় ভাঙচুর করেন। প্রথম আলো ভবনের সামনে এবং দ্য ডেইলি স্টার ভবনে অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ জনতা।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন রাতে শাহবাগের দিক থেকে মিছিল নিয়ে প্রথম আলো কার্যালয়ে সামনে উপস্তিত হন বিক্ষুব্ধ জনতা। এ সময় তারা প্রথম আলো ও ভারতবিরোধী নানা স্লোগান দেন। একপর্যায়ে কিছু লোকজন অফিসের ভেতরে প্রবেশ করে ভাঙচুর করেন। এছাড়া কার্যালয়ের সামনে অগ্নিসংযোগও করেন। একই সময়ে ডেইলি স্টার ভবনেও হামলার ঘটনা ঘটে।সেখানেও ভাঙচুর চালান বিক্ষুব্ধ জনতা।
Related News
বিমানবন্দরে জরুরী অবতরণ: বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন যাত্রীরা
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের চাকা উড্ডয়নের পরRead More
প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর ডিস্ট্রিবিউটরের প্রায় তিন কোটি টাকাRead More



Comments are Closed