ওসমান হাদির মৃত্যুর খবরে সিলেটে বিক্ষোভ, সড়ক অবরোধ
বৈশাখী নিউজ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে সিলেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।
ওসমান হাদির মৃত্যুর খবরে উত্তাল হয়ে ওঠে সিলেট।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরীর চৌহাট্টা এলাকার বিজয় চত্বরে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন তারা। এ সময় নগরীর বিভিন্ন এলাকা থেকে একাধিক মিছিল এসে এ আন্দোলনে যুক্ত হয়।
এসময় বিক্ষোভকারীরা চৌহাট্টা থেকে মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে আবার চৌহাট্টায় ফিরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ চালান তারা। এ সময় আন্দোলনকারীরা ভারতীয় আধিপত্যবাদবিরোধী নানা স্লোগান দেন।
বিক্ষোভে অংশ নেওয়া ছাত্র–জনতা দ্রুত সময়ের মধ্যে ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা রাত ১২টার দিকে একটি বড় মিছিল নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিজয় চত্বরে এসে অবস্থান নেয়। মিছিলে ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘আমরা সবাই হাদি হবো’সহ নানা স্লোগান দেন অংশগ্রহণকারীরা।
Related News
সিকৃবিতে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত
সিকৃবি সংবাদদাতা: নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) পালিত হয়েছে বিশ্ব ডিম দিবসRead More
জলাতঙ্ক নির্মূলে সিলেটে শুরু হলো কুকুরের টিকাদান কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে বেওয়ারিশ ও পোষাRead More



Comments are Closed