শুক্রবার সারাদেশে কফিন মিছিলের ডাক ‘জুলাই ঐক্যের’
বৈশাখী নিউজ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই ঐক্যের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে রাজপথে বড় কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দেশের প্রতিটি মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া এবং সারাদেশে ‘কফিন মিছিল’ পালন করবে সংগঠনটি।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জুলাই ঐক্যের কেন্দ্রীয় সংগঠক ইসরাফিল ফরাজী এক বিবৃতির মাধ্যমে এই শোকাবহ কর্মসূচির কথা জানান।
বিবৃতিতে ইসরাফিল ফরাজী অত্যন্ত কঠোর ভাষায় বলেন, “শহীদ ওসমান বিন হাদি আমাদের জুলাইয়ের অস্তিত্ব। তার প্রতি ফোঁটা রক্তের বদলা বাংলাদেশের মাটিতে নেওয়া হবে ইনশাআল্লাহ।” তিনি দেশবাসীকে ধৈর্য ধারণ করার আহ্বান জানানোর পাশাপাশি এই বিপ্লবী যোদ্ধার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
জুলাই ঐক্যের পক্ষ থেকে জানানো হয়েছে, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ওসমান হাদি ছিলেন ভারতীয় আধিপত্যবাদবিরোধী লড়াইয়ের এক অগ্রসেনানী। তার এই ত্যাগের প্রতি সম্মান জানিয়েই শুক্রবার সারাদেশে সব মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। জুমার নামাজ শেষে এই ‘কফিন মিছিল’ সফল করতে সাধারণ জনগণকে রাজপথে নামার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, বিজয়নগরে মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর দেশে ও বিদেশে কয়েক দফা চিকিৎসা শেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই লড়াকু তরুণ। তার মৃত্যুতে পুরো রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এখন ক্ষোভ ও শোকের আবহ বিরাজ করছে।
Related News
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলRead More
নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জননিরাপত্তা, নিয়োগ বাণিজ্য ও দুর্নীতিরRead More



Comments are Closed