হবিগঞ্জে অপহৃত কিশোরী উদ্ধার, যুবক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: অপহরণ ও ধর্ষণ মামলার আসামী স্বপন মিয়া (১৮) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায় বুধবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিযে হবিগঞ্জের মাধবপুর থানার নোয়াপড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্বপন হবিগঞ্জের বাহুবল থানার সোয়াইয়া গ্রামের মো. ছালেক মিয়া ওরফে তাউছ মিয়ার ছেলে।
তিনি মাধবপুর থানার নবম শ্রেণীর এক কিশোরী শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের কারণে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত একটি মামলার (নং ৫১/২২/১১/২৫) প্রধান আসামী।
র্যাব জানায়, ওই স্কুলছাত্রীকে প্রেম নিবেদন ও উত্যক্ত করতেন স্বপন। বিষয়টি তার পরিবারের সদস্যদের অবগত করা হলেও তিনি আরও বেপরোয়া আচরণ শুরু করেন। তার মানসিক নির্যাতনে ওই মেয়েটি স্কুলে যাতায়াতও বন্ধ করে দেয়।
গত ৬ নভেম্বর সকাল ৮টার দিকে মেয়েটির বোন ও ঠাকুরমা নিজেদের ঘরে ঘুমিয়ে ছিল। আর কিশোরীটি তার ঘরে কাজ করছিল। তখন স্বপন ছুরি হাতে অতর্কিতে ঘরে প্রবেশ করে এবং হত্যার ভয় দেখিয়ে চাবি নিয়ে আলমারি থেকে সোনার গহনা রূপার কোমরের বিছাসহ তাকে অপহরণ করে নিয়ে যায়।
মেয়েটির পরিবারের ধারণা, স্বপন তাকে অজ্ঞাত স্থানে আটকে রেখে ধর্ষণ করছে- এমন অভিযোগে মেয়েটির মা মাধবপুর থানায় অভিযোগ দায়ের করলে র্যাব ছায়াতদন্ত শুরু করে এবং কিশোরীটিকে উদ্ধার ও স্বপনকে গ্রেপ্তারে সক্ষম হয়।
পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহনের জন্য তাদের দু’জনকেই মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ।
Related News
হবিগঞ্জে বিচ্ছুর কামড়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিচ্ছুর কামড়ে সৌরভ দেবনাথ (১৮) নামে এক কিশোরে মৃত্যু হয়েছে।Read More
হবিগঞ্জে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে পিকআপের ইঞ্জিনের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার ৮০০Read More



Comments are Closed