বিয়ানীবাজারে ছাত্রলীগের সাবেক সভাপতিসহ গ্রেফতার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের পৌর কমিটির সাবেক সভাপতি আশরাফুল আলম শাকেল (৩২) সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতের বিভিন্ন সময় আত্মগোপনে থাকাবস্থায় তাদের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।
তাদের প্রত্যেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট হত্যা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে বলে পুলিশ জানায়। সাকেলের বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তী একটি হত্যা মামলা রয়েছে।
গ্রেফতারকৃত অপর দু’জন হলেন আওয়ামী লীগ নেতা চারখাইয়ের বেলাল আহমদ (৪৫) ও কুড়ারবাজারের আলী আহমদ (৫০)। এই মামলার বাদী দুবাগের তাজিম চৌধুরী। ৫ আগস্টের ঘটনায় তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
জানা যায়, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকেলের বিরুদ্ধে চিনি ছিনতাই মামলায় গ্রেফতারী পরোয়ানাসহ একাধিক মামলা রয়েছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, গ্রেফতারকৃত আসামিদের আইনী প্রক্রিয়া শেষে যথাযথ আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed