শাবি ছাত্রদল সভাপতির ‘আপন অ্যাপ’ উদ্ভাবন, হাতের মুঠোয় স্বাস্থ্যসেবা
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরী মুহুর্তে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ‘আপন অ্যাপ’ নামে ওয়েব অ্যাপ পরিষেবা উদ্ভাবন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান।
রোববার (১৪ ডিসেম্বর) রাতে শাবিপ্রবির ছাত্রদল নেতা এ তথ্য জানান।
এ ওয়েব অ্যাপ ব্যবহার করে সহজেই রক্ত দাতার খোঁজ, ডাক্তারের চেম্বার ও নিকটস্থ অ্যাম্বুলেন্স সেবা পাওয়া যাবে। পাশাপাশি ব্লাড ডোনারদের উৎসাহিত করতে অ্যাপে আছে বিশেষ গ্যামিফিকেশন ব্যাজ। একইসাথে রোগীরা বিশেষজ্ঞ ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট ফি ও রেটিং দেখে সহজেই খুঁজে বের করতে পারবেন বলে জানান এ ছাত্রনেতা।
অ্যাপ ব্যবহার সম্পর্কে রাহাত জামান বলেন, “আপন অ্যাপ ব্যবহার করার জন্য আগে ব্যবহারকারীকে রেজিস্টার্ড ইউজার হওয়ার জন্য অ্যাপে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর ব্যবহারকারী যদি রক্তদাতা হয়, তাহলে সে নিজের নাম এবং ঠিকানা অ্যাপে যোগ করতে পারবে। পাশাপাশি ব্যবহারকারী চাইলে তার এলাকার ভালো ডাক্তারদের চেম্বারের তথ্য ম্যাপে যুক্ত করতে পারবে, যাতে অন্য ব্যবহারকারীরা সহজে সেই ডাক্তারদের খুঁজে পায়।”
গুগল সার্চ বারে গিয়ে ব্যবহারকারী Apon.help লিখলেই এ ওয়েব অ্যাপ খুঁজে পাবে বলে জানান উদ্ভাবক।
অ্যাপটির উদ্ভাবক রাহাত জামান আরও বলেন, “জরুরি অবস্থায় এক মিনিটের অপেক্ষা মানে জীবনের ঝুঁকি। সেই কঠিন সময়ে রোগীর পাশে থাকার জন্য আমরা নিয়ে এসেছি একটি ম্যাপ-ভিত্তিক স্বাস্থ্য পরিষেবা অ্যাপ।রোগীরদের জন্য এটি হবে একটি ভালো প্ল্যাটফর্ম। আশাকরি মানুষ এই প্লাটফর্ম থেকে সুবিধা পাবে।”
Related News
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪২১
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এই সময়েRead More
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৬৭
স্বাস্থ্য ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চার জনের মৃত্যুRead More



Comments are Closed