হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় ২ জনের মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পৃথক দু’টি ঘটনায় দু’জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একটি ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং অপর ঘটনায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার রাণীগাঁও গ্রামের হাজী আব্দুল নুরের ছেলে মামুনুর রশীদ (৪২) নিজ বাড়ির আঙিনায় টিউবওয়েলের পানির মোটর মেরামতের সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে, একইদিন বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দক্ষিণ নরপতি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আনোয়ার শাহাদাতের ছেলে নিহাল আহম্মদ (২৪) কালেঙ্গা থেকে মোটরসাইকেলে করে চুনারুঘাটে আসার পথে মিরাশী তালতলা এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম এ তথ্যটি সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
হবিগঞ্জে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত ৩ দিনে পৃথক বিশেষ অভিযান পরিচালনা করেRead More
হবিগঞ্জে শিলের আঘাতে আহত স্বামীর মৃত্যু, স্ত্রী কারাগারে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে স্ত্রীর শিলের আঘাতে গুরুতর আহত মামুন মিয়া (৩২) ছয় দিনRead More



Comments are Closed