সিলেটে ৩০০ বোতল ফেনসিডিলসহ মাদককারবারী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ থেকে সজল বিশ্বাস (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে সজলকে কোম্পানীগঞ্জ থানা পুলিশ মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এরআগে সোমবার (৯ ডিসেম্বর) রাতে র্যাব তকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সজল জকিগঞ্জ উপজেলার তিরাশি গ্রামের সমিরন বিশ্বাসের ছেলে।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত সজলসহ আরও ১জন ফেন্সিডিল বিক্রি করার জন্য নিয়ে আসছিলো। তারা ট্রাকের বডির মধ্যে দুটি বস্তায় ফেন্সিডিল রেখে নিয়ে যাওয়ার সময় র্যাব অভিযান চালায়। এসময় একজন পালিয়ে গেলেও সজলকে গ্রেপ্তার করে র্যাব।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed