বিয়ানীবাজারে আইফোন ছিনতাইকে কেন্দ্র করে যুবক খুন, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে আইফোন নিয়ে বিরোধের জেরে ইমন আহমদ (২২) নামের এক যুবক খুন হয়েছেন।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে শেওলা ইউনিয়নের কোনা শালেস্বর গ্রামের একটি মৎস্য আড়তের পাশের ডোবা থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ইমন আহমদ বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের খশির নামনগর গ্রামের মুতলিব মিয়ার ছেলে ।
এ ঘটনায় জড়িত সন্দেহে একই গ্রামের আশরাফুল (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি আব্দুল করিম মনাইর ছেলে।
স্থানীয় সূত্রের বরাতে পুলিশ জানায়, নিহত ইমন আহমদের ব্যবহৃত একটি আইফোন ছিনতাইকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফোন ছিনতাইকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি জানান, আশরাফুল ও ইমন একসাথে চলাফেরা করতেন। ইমনের আইফোনটি নেওয়ার বিষয়ে কয়েকজনের যোগসাজশে ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে।
তাছাড়া ফোনটি ইতোমধ্যে সিলেটে নিয়ে বিক্রি করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
তিনি আরও জানান, ঘটনা তদন্তে একজনকে আটক করা হয়েছে এবং হত্যাকাণ্ডের সঠিক কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত আছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed