ওয়ার্ক ভিসা আবেদনকারীদের জন্য ইতালি দূতাবাসের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার ইতালি দূতাবাস ওয়ার্ক ভিসা আবেদনকারীদের জন্য অ্যাপয়েন্টমেন্ট প্রাপ্তির প্রক্রিয়া নিয়ে নির্দেশনা প্রকাশ করেছে।
সোমবার (৮ ডিসেম্বর) দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব আবেদনকারীর ২০২৫ সালে ইস্যু করা বা ২০২৫ সালে পুনঃনিশ্চিত একটি ওয়ার্ক নুলাওস্তা রয়েছে, তাদের ভিএফএস গ্লোবালের নির্দিষ্ট ওয়েব পোর্টালে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের সময় ইতালিতে নিয়োগকর্তা কর্তৃক সরবরাহ করা ২০২৫ সালের নুলাওস্তার কপি আপলোড করতে হবে।
দূতাবাস নুলাওস্তার বৈধতা যাচাই করবে এবং নিবন্ধনের কয়েক দিনের মধ্যে আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট প্রদান করবে।
যাদের কাছে ২০২৩-২০২৪ সালে ইস্যু করা নুলাওস্তা আছে, তাদের ইতালিয়ান ইমিগ্রেশন অফিসের নুলাওস্তা পর্যালোচনা সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পর্যালোচনা শেষ হওয়ার পর ভিএফএস গ্লোবাল তাদের সঙ্গে যোগাযোগ করবে।
দূতাবাস আবেদনকারীদের সতর্ক করেছে যে, শুধুমাত্র বৈধ নুলাওস্তা এবং সঠিক নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া সম্ভব।
Related News
স্বামীর পরকীয়া নিয়ে কথা বলায় স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে স্বামীর পরকীয়া নিয়ে কথা বলায় স্ত্রী রেহানা বেগম (৩৮) এরRead More
বিমানবন্দরে জরুরী অবতরণ: বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন যাত্রীরা
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের চাকা উড্ডয়নের পরRead More



Comments are Closed