Main Menu

সমাজসেবী ক্ষীর সিংহ আর নেই, বিভিন্ন মহলের শোক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মণিপুরী সম্প্রদায়ের বিশিষ্ট সমাজসেবী ক্ষীর সিংহ আর নেই। রোববার (৭ ডিসেম্বর) বেলা ২টায় নগরীর বাগবাড়িস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রয়াত ক্ষীর সিংহ মণিপুরী সম্পদ্রায় কল্যাণ পরিষদ সিলেটের কোষাধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

ক্ষীর সিংহ দৈনিক ইত্তেফাকের নিজস্ব প্রতিবেদক, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য অমিতা সিনহার শ্বশুর।

তাঁর মৃত্যুতে শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন সিলেট মনিপুরী পঞ্চায়েত প্রধান এইচ অনিল সিংহ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সিলেটের সভাপতি বিলকিস আক্তার সুমি, সাধারণ সম্পাদক মনিকা ইসলাম, দৈনিক সিলেটের মানচিত্রের বার্তা সম্পাদক ও মনিপুরীপিডিয়ার পরিচালক রবিকিরণ সিংহ রাজেশ, মণিপুরী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আসেম রনজিৎ, সহসভাপতি পঞ্চু সিংহ, সিলেট মহানগর যুবদলের সহসভপতি ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্ট, সিলেটের যুগ্ম আহবায়ক অসীম কুমার সিংহ, সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এল মিন্টু সিংহ প্রমুখ।

Share





Related News

Comments are Closed