সিলেটে দলীয় প্রার্থীদের হাতে প্রতীক তুলে দিলেন চরমোনাই পীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি প্রার্থীদের হাতে দলীয় প্রতীক তুলে দিয়েছেন দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই।
বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট জেলা শাখার আয়োজনে তিন দিনব্যাপী আলিয়া মাঠে অনুষ্ঠিত সিলেট জেলা মাহফিলের আখেরি বয়ান শেষে মুফতি পীর দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং নৈতিকতার ভিত্তিতে সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে আহ্বান জানান। মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন তিনি।
মাহফিল শেষে গত ৭ ডিসেম্বর রোববার রাতে মুফতি পীর চরমোনাই সিলেটে মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থীদের হাতে দলীয় প্রতীক—হাতপাখা তুলে দেন। এসব প্রার্থী হলেন— সিলেট-১ আসনের এমপি প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, সিলেট-২ আসনের মাওলানা আমির উদ্দিন, সিলেট-৩ আসনের প্রিন্সিপাল মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজু, সিলেট-৪ আসনের মুফতি সাঈদ আহমদ, সিলেট-৫ আসনের মুফতি রেজাউল করিম আবরার ও সিলেট-৬ আসনের আজমল হোসেন। সংবাদ বিজ্ঞপ্তি
Related News
জলাতঙ্ক নির্মূলে সিলেটে শুরু হলো কুকুরের টিকাদান কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে বেওয়ারিশ ও পোষাRead More
নিরাপত্তাহীনতায় উত্তর কালনীরচরবাসী, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উত্তর কালনীরচর গ্রামের বাসিন্দারা হামলা, বাড়িঘরRead More



Comments are Closed