মানিকগঞ্জে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড এলাকায় কালিগঙ্গা নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে কালিগঙ্গা নদী থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
নিহত শিশুরা হলো, গিলন্ড এলাকার আজগর আলী মন্ডলের ছেলে মোহম্মদ জুনায়েদ মন্ডল (৩) ও আকবর আলী মন্ডলের আড়াই বছর বয়সী ছেলে মোহাম্মদ জামিল মন্ডল। মৃত জুনায়েদ এবং জামিল চাচাতো ভাই।
বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, সকালে দুই চাচাতো ভাই বাড়ির পাশের খোলা মাঠে খেলা করছিল। এ সময় তারা বাড়ির পাশে কালীগঙ্গা নদীতে ডুবে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন তাদের খুঁজতে শুরু করে। এক পর্যায়ে স্থানীয়রা নদীতে দুই শিশুকে ভাসতে দেখে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
Related News
গাজীপুরে ট্রাক চাপায় দুইভাইসহ নিহত ৩, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে ট্রাক চাপায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।Read More
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More



Comments are Closed