সিলেটে ১০৫ বস্তা ভারতীয় চোরাই পেয়াজসহ দুইজন গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর জালালাবাদ থানার বাদাঘাট-তেমুখী রাস্তার শাহ খুররম কলেজের সামনে থেকে ভারতীয় অবৈধ পেয়াজের চালানসহ নাইম ও সুজন নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৬ ডিসেম্বর) ভোররাত সাড়ে তিনটার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে জালালাবাদ থানাপুলিশ। তাদের দাবি ওরা দু’জন চোরাকারবারী।
গ্রেপ্তারকৃত নাইম আহমদ (২৫) গোয়াইনঘাট থানার কাঠালবাড়ি গ্রামের আব্দুর রহিম ও হুসনে আরা বেগমের ছেলে। আর সুজন বিশ্বনাথ থানার তবলপুর গ্রামের দুলাল মিয়া ও রুবি বেগমের ছেলে।
এসময় তাদের হেফাজত থেকে ভারত থেকে অবৈধভাবে আমদানিকৃত ১০৫ বস্তা পেঁয়াজ ও তিনটি পিকআপ আটক করা হয়। আটককৃত পেঁয়াজের বাজারমূল্য ৪ লাখ ২৫ হাজার ২৫০ টাকা।
এ ব্যাপারে জালালাবাদ থানায় মামলা (নং ০৮) দায়ের করে তাদের দু’জনকেই আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed