চুনারুঘাটে বিয়ের দাবিতে ‘প্রেমিকের’ বাড়িতে অনশনে তরুণী
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার জারুলিয়া গ্রামে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক তরুনী। এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) বিকাল থেকে তিনি অনশন করছেন। সোমবার এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি অনশনে ছিলেন। ওই তরুণীর সাক্ষাৎকারের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই তরুণী একই উপজেলার বাসিন্দা।
ওই তরুনী জানান, জারুলিয়া গ্রামের ইয়াছিন আরাফাত ইমনের সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ইমন তাকে বিভিন্ন জায়গায় নিয়ে শারীরিক সম্পর্ক করে। ইমন বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তাদের প্রেমের সম্পর্কের বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মুরুব্বীয়ানগন অবগত রয়েছেন বলে জানান ওই তরুনী।
তরুনী বলেন, বিয়েতে ইমন রাজি থাকলেও তার পিতা অনীহা প্রকাশ করছেন।
Related News
চুনারুঘাটে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে রানীগাঁও ইউনিয়নে বিদ্যুতায়িত হয়ে হৃদয় মিয়া (২০) নামে এক যুবকRead More
হবিগঞ্জে যুবলীগ নেতা বকুল গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এবং চুনারুঘাট ব্যবসায়িক কল্যাণ সমিতির (ব্যকস)Read More



Comments are Closed