হংকংয়ে ভয়াবহ আগুনে নিহত বেড়ে ১২৮
আন্তর্জাতিক ডেস্ক: হংকংয়ের উত্তরাঞ্চলের তাই পো জেলার একটি আবাসিক কমপ্লেক্সে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৮ জনে। এই ঘটনায় আরও ৭৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সর্বশেষ সংবাদ সম্মেলনে নিহতের এই তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে ফায়ার সার্ভিসের একজন কর্মীও রয়েছেন। এছাড়া, এখনো ৮৯ জনের মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। খবর বিবিসির।
কর্মকর্তারা জানিয়েছেন, আগুন প্রথমে ভবনের নিচে লাগে এবং দ্রুত উপরের দিকে ছড়িয়ে পড়ে। আগুনের উত্তাপ এক পর্যায়ে ৫০০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল, যার কারণে কিছু জায়গায় আগুন নেভানোর পরও আবার আগুন জ্বলে ওঠার ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের আসল কারণ খুঁজে বের করতে কয়েক দিন সময় লাগতে পারে বলে ফায়ারের কর্মকর্তারা জানিয়েছেন। এই ভয়াবহ আগুন নেভাতে ফায়ার সার্ভিসের প্রায় আড়াই হাজার কর্মী কাজ করেছেন, যাদের মধ্যে ১২ জন আগুনে দগ্ধ হয়েছেন। উদ্ধার ও অগ্নিনির্বাপণ কাজে ব্যবহার করা হয়েছিল ৩৯১টি ফায়ার ইঞ্জিন এবং ১৮৮টি অ্যাম্বুলেন্স।
ভবনের ভেতরে আগুন থাকায় হেলিকপ্টার থেকে পানি ছিটিয়ে তা কার্যকর হতো না—এই কারণে কোনো হেলিকপ্টার ব্যবহার করা হয়নি বলেও জানায় ফায়ারের কর্মকর্তারা।
উল্লেখ্য, গত বুধবার (২৬ নভেম্বর) ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং একদিনের বেশি সময় ধরে জ্বলার পর শুক্রবার ভোরে তা নিয়ন্ত্রণে আসে।
Related News
সৌদির দাম্মাম বিমানবন্দর বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের পর এবার দাম্মাম বিমানবন্দরের কার্যক্রমও বন্ধRead More
সৌদির বিমানবন্দরে ভয়াবহ হামলা, ২ বাংলাদেশিসহ নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ভয়াবহ এক হামলাRead More



Comments are Closed