টঙ্গীতে জোড় ইজতেমায় মুসল্লির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে চলমান জোড় ইজতেমায় অংশ নিতে আসা এক মুসল্লির ইন্তেকাল হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে ইজতেমা ময়দানে মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ইজতেমার আয়োজক তাবলিগের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিশ্ব ইজতেমার পূর্বপ্রস্তুতি হিসেবে গাজীপুরের টঙ্গী ইজতেমা ময়দানে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের আয়োজনে শুক্রবার (২৮ নভেম্বর) বাদ ফজর আমবয়ানের মাধ্যমে এ জোড় শুরু হয়। ইজতেমা শুরুর আগেই রাতে ময়দানে আসা এক মুসল্লির মৃত্যু হয়েছে। ঘুমন্ত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত ওই মুসল্লির নাম মো. নুর আলম (৮০)। তিনি নোয়াখালী সদর উপজেলার বাসিন্দা। আজ বাদ জুমা ইজতেমা ময়দানেই তার জানাজা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) ফজরের পর আম বয়ানের মাধ্যমে শুরু হয় জোড় ইজতেমার মূল পর্ব। আগামী মঙ্গলবার (২ ডিসেম্বর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই ইজতেমা শেষ হবে।
প্রতি বছর ইজতেমার পূর্বপ্রস্তুতি হিসেবে এই জোড় অনুষ্ঠিত হয়। এখানে তাবলিগের সাথীরা পুরো বছরের কাজের কারগুজারি পেশ করেন ও মুরুব্বিদের থেকে রাহবারি অংশ নেওয়ার সুযোগ পান।
Related News
মাদারিপুরে বিএনপি-আ.লীগের সংঘর্ষ, দুই শতাধিক হাতবোমা বিস্ফোরণ
বৈশাখী নিউজ ডেস্ক: মাদারীপুরের কালকিনিতে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায়Read More
নারায়ণগঞ্জে চলন্ত বাসে আগুন, প্রাণে বাঁচলেন ১৬ যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবারRead More



Comments are Closed