বিয়ানীবাজারে গাড়িচাপায় শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে গাড়ি চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। জিয়াছমিন আক্তার (৩) নামের ওই শিশু মুড়িয়া ইউপির সারপার গ্রামের দিনমজুর আব্দুল করিমের মেয়ে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বেপরোয়া গতিতে আসা একটি পিকআপ বিয়ানীবাজার-সারপার সড়কে শিশুটিকে চাপা দিয়ে চলে যায়।
স্থানীয়রা দ্রুত মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিয়ানীবাজার থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আবুল কালাম বলেন, ‘স্থানীয়রা দ্রুত মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
Related News
জৈন্তাপুরে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকেRead More
গোলাপগঞ্জে কৃষক লীগ সভাপতি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আব্দুল মালিককে (৬০) গ্রেপ্তার করেছেRead More



Comments are Closed