জকিগঞ্জে ডাক্তারের বাড়িতে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের আমলশীদ গ্রামে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাবেক আহ্বায়ক ডা. বিভাকর দেশমূখ্যের বাড়িতে সোমবার (২৩ নভেম্বর) রাতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে।
ডা. বিভাকর দেশমূখ্য জানান, রাত ৮টার দিকে মুখোশধারী দুই ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্রের মুখে স্ত্রীকে জিম্মি করে ২ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২ লাখ ৬০ হাজার টাকা এবং ৫ ভরি রুপা লুট করে নেয়। তার ধারণা, ঘটনার সময় ঘরের বাইরে আরও কয়েকজন সহযোগী অবস্থান করছিল।
ঘটনার খবর পেয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্নার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, ‘পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে জোর তদন্ত চলছে।’
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed