পাবনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সুজানগর উপজেলায় ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছেন।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের উত্তর দুর্গাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার আমিনপুর এলাকার জবিদুল (৩৫) ও তার মেয়ে জুবাইদা (৮)।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, সন্ধ্যায় বাবা ও মেয়ে মোটরসাইকেলে উপজেলার কাশিনাথপুর থেকে কাজিরহাটে যাচ্ছিলেন। পথে ওই এলাকায় পেছন থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই বাবা ও মেয়ের মৃত্যু হয়।
নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Related News
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজারRead More
পত্নীতলায় উপকারভোগীদের মাঝে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলার কারিতাসের আয়মূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়ন ও সহনশীলতাRead More



Comments are Closed