Main Menu

সিলেটে চিহ্নিত ৫ ‘ছিনতাইকারী’ গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর সোবহানীঘাট ও বন্দরবাজার থেকে ৫জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানাপুলিশ।

সোমবার (২৪ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা। তারা সবাই চিহ্নিত ছিনতাইকারী।

সোবহানীঘাটের ইবনেসিনা হাসপাতালের সামনে থেকে অভিযান চালিয়ে রবিবার গ্রেপ্তার করা হয় দু’জনকে। তারা হলেন, এয়ারপোর্ট থানার জাহাঙ্গীরনগর গোয়াবাড়ির চাঁন মিয়া ওরফে সিরাজ মিয়া ওরফে দুদু মিয়ার ছেলে সুমন মিয়া সাদ্দাম (২৫) ও সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হোসেনপুর গ্রামের কবির উদ্দিনের ছেলে এবং বর্তমানে নগরীর শাহজালাল উপশহরের ই ব্লকের ২নং রোডের ২২নং বাসার বাসিন্দা মো. আব্দুল হাকিম (২৫)।

এসময় তাদেরকে একটি চাকুসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানার মামলা (নং:-৫৮/২৩/১১/২০২৫) দায়ের করে দু’জনকেই আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে সোমবার (২৪ নভেম্বর) অপর এক অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানাপুলিশ নগরীর বন্দরবাজার কালেক্টর মসজিদ এর সামনা থেকে আরও তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে।

তারা হলেন জালালাবাদ থানার পাঠানটুলা মোহনা ১২৭নং বাসার রশিদ আলীর ছেলে সুফিয়ান আলী (২৭), হবিগঞ্জের নবীগঞ্জ থানার কাগাপাশা গ্রামের মৃত ফারুক আহমদের ছেলে বর্তমানে নগরীর পাঠানটুলার রানা মিয়ার বাসার বাসিন্দা খালেদ আহমদ (২৮) ও সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার মাছিমপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে এবং বর্তমানে শাহপরাণ থানার সুরমাগেট আলিবাগের বাসিন্দা মো. নুরুল ইসলাম আকাশ (২৪)।

তাদের সবার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা (নং ৩০) দায়ের করে সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও গণমাধ্যম কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

Share





Related News

Comments are Closed