সিলেটে সীমান্তে প্রায় ৮২ লাখ টাকার অবৈধ ভারতীয় জিরা জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার সীমান্ত থেকে প্রায় সাড়ে ৫ হাজার কেজি অবৈধ ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দোবাগ ইউনিয়নের শেওলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এসব জিরা জব্দ করে ৫২ বিজিবির একটি টহলদল।
বিজিবি জানায়, অভিযানকালে বিয়ানীবাজার সীমান্তের আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার দোবাগ ইউনিয়নের শেওলা ব্রিজ নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ৫ হাজার ৪৪৫ কেজি অবৈধ ভারতীয় জিরা জব্দ করা হয়। জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য ৮১ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা।
৫২ বিজিবি-এর অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত অধিনায়ক) মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ জানান, এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।
Related News
সিলেট সীমান্তে ৬১ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬১ লাখ ১৬ হাজার ৯৫৪ টাকাRead More
সিলেটে ৫৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫৩ লাখ টাকার চোরাচালানি অবৈধRead More



Comments are Closed