সিলেটে ট্রাকে বালুর নিচে মিলল ভারতীয় চশমা-চকোলেট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বালু ভর্তি ট্রাক তল্লাশি করে পাওয়া গেল ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা পণ্যের বিশাল চালানে। এই চালানে ছিল ৫৪ লাখ ৮৯ হাজার টাকা মূল্যের চশমা ও কিটক্যাট চকোলেট।
শনিবার (২২ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাস ফিল্ড সেনা ক্যাম্প এলাকায় বিশেষ অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
সেনাসূত্রে জানা যায়, সেনাবাহিনীর একটি দল জাফলং থেকে কেরানীগঞ্জগামী বালুবোঝাই একটি ট্রাককে (ঢাকা মেট্রো-ট ১৪-২৬৩১) থামার সংকেত দিলে চালক ও হেলপার পালিয়ে যান।
পরে ট্রাকটি ক্যাম্পে নিয়ে আনলোড শেষে বালুর নিচে ভারতীয় চশমা ও চকলেটের চালান পাওয়া যায়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৪৬ হাজার ৫১২ পিস চশমা, যার আনুমানিক সিজারমূল্য ধরা হয়েছে ৪৬ লাখ ৫১ হাজার ২০০ টাকা।
এছাড়া ১৩ হাজার ৯৬৫ পিস কিটক্যাট চকলেট, যার মূল্য প্রায় ৮ লাখ ৩৭ হাজার ৯০০ টাকা।
মোট জব্দকৃত পণ্যের সিজারমূল্য ৫৪ লাখ ৮৯ হাজার ১০০ টাকা।
সেনা ক্যাম্প সূত্র আরও জানায়, শনিবার সকাল ১১টার দিকে ট্রাক ও জব্দকৃত সব পণ্য বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর নিকট হস্তান্তর করা হয়েছে।
Related News
সিলেট সীমান্তে ৬১ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬১ লাখ ১৬ হাজার ৯৫৪ টাকাRead More
সিলেটে ৫৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫৩ লাখ টাকার চোরাচালানি অবৈধRead More



Comments are Closed