গোলাপগঞ্জ থেকে গুলিসহ দুটি বিদেশী অস্ত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ থেকে গুলিসহ দুটি বিদেশী অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শনিবার শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জের রনকেলি নুরুপাড়ার একটি ঝোপঝাড়ের ভেতর থেকে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে।
অস্ত্রের মধ্যে রয়েছে ৬০ রাউন্ড তাজাগুলি ও দুটি সচল বিদেশী এয়ারগান।
এ ব্যাপারে দুটি জিডি দায়ের করে অস্ত্র ও গুলিগুলো গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাবের গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ২০২৪ পরবর্তীতে সিলেট বিভাগ এবং ব্রাহ্মনবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে অভিযান চালিয়ে র্যাব-৯ ২৫টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ৩৩৫৫ গ্রাম বিস্ফোরক ও ১৮টি ডেটোনেটর উদ্ধার করেছে।
Related News
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More



Comments are Closed