সিলেটে অনৈতিক কাজে জড়িত নারী-পুরুষ আটক, হোটেল সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর ওসমানী মেডিকেল কলেজ রোডের “চৌধুরী আবাসিক হোটেল”-এ অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশ বলছে, হোটেলের একটি কক্ষ থেকে একজন পুরুষ ও একজন নারীকে অভিযোগের ভিত্তিতে আটক করা হয়।
আটককৃতরা হলেন—মিছির আলী (৪২) এবং শায়েলা বেগম (৩২)। পুলিশ জানায়, ঘটনাটিকে কেন্দ্র করে সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে আদালতে উপস্থাপন করা হয়েছে। অসামাজিক কার্যকলাপের অভিযোগের কারণে হোটেলটি সিলগালা করা হয়েছে বলে পুলিশ জানায়।
এসএমপি মিডিয়া সেলের সহকারী উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
সিলেটে ২৫ কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষা, এসএমপি’র বিশেষ নির্দেশনা
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২ জুলাই (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে এইচএসসি, এইচএসসিRead More
কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে ২০০ রোগীকে ১ কোটি টাকার অনুদান
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের চিকিৎসাধীন ২০০ জন সুবিধাবঞ্চিত ওRead More



Comments are Closed