Main Menu

বুধবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরের বেশ কয়েকটি এলাকায় বুধবার (১৯ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়- ট্রান্সফরমার ও বিতরণ লাইন জরুরি সংস্কার, সংরক্ষণ এবং গাছপালার শাখা–প্রশাখা কাটার কাজের জন্য বুধবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা এলাকাগুলো হচ্ছে- মহানগরের চালিবন্দর, কাষ্টঘর, সোবহানীঘাট, বিশ্বরোড, জেল গেট, বন্দর রোড ও আশপাশ; কালীঘাট ফিডারের আমজাদ আলী রোড, কালীঘাট, ছড়ারপাড়, মাছিমপুর, মহাজনপট্টি, হকার্স মার্কেট, লালদিঘীরপাড়, ডাকবাংলা রোড, বোরহান উদ্দিন মাজার, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, মিরাপাড়া, নোয়াগাঁও, সাদাটিকর, মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর, পীরেরচক, রোজভিউ পয়েন্ট, উপশহর ডি-ব্লক মেইন রোডের দুই পাশ ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ দ্রুত স্বাভাবিক করা হবে।

Share





Related News

Comments are Closed