শাকসু নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে ছাত্র ইউনিয়নের তিন দফা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ-শাকসু নির্বাচনের অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য পরিবেশ নিশ্চিত করতে তিন দফা দাবি উত্থাপন করেছে ছাত্র ইউনিয়ন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে এই দাবিগুলো তুলে ধরেন ছাত্র ইউনিয়ন শাবিপ্রবি সংসদের সংগঠক নাজনীন লিজা।
তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন এই নির্বাচনকে সুষ্ঠু করতে ইচ্ছুক নয়। প্রশাসন সম্প্রতি কিছু ছাত্রকে ‘উইনিং পার্টি’ হিসেবে ঘোষণা করেছেন, যা নিয়ে প্রশ্ন ওঠেছে। আমরা এই আন্দোলনকে প্রহসন ছাড়া কিছুই মনে করি না।”
তিন দফা দাবিগুলো হলো-
১. একটি নির্দিষ্ট গোষ্ঠীকে ‘উইনিং পার্টি’ ও একজন সম্ভাব্য প্রার্থীকে ‘উইনিং পার্টি’র সবচেয়ে বড় নেতা হিসেবে ঘোষণা করার ‘প্রহসনমূলক’ বক্তব্যের জন্য উপাচার্যকে ক্ষমা চাইতে হবে।
২. শাকসুর গঠনতন্ত্র সংশোধনের জন্য ক্যাম্পাসের সকল অংশীজনের সঙ্গে অবিলম্বে আলাপ করতে হবে।
৩. অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সকলের সঙ্গে কথা বলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সকলের সমান সুবিধা বিবেচনা রেখে শাকসু আয়োজন করতে হবে।
নাজনীন লিজা অভিযোগ করেন, ‘শাকসু নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন শুরু থেকেই প্রশ্নবিদ্ধ আচরণ করেছে এবং নির্বাচনের রোডম্যাপ ও তফসিল যথাসময়ে ঘোষণা করতে ব্যর্থ হয়েছে।’
এছাড়া কিছু ছাত্রকে প্রশাসনের সঙ্গে যুক্ত হয়ে ‘নাটক মঞ্চায়ন’ করার অভিযোগও করেছেন তিনি।
তিনি আরও বলেন, “শাকসু সংক্রান্ত মতবিনিময় সভায় ছাত্র ইউনিয়ন ও ছাত্র মৈত্রীর ‘ওয়াক আউট’-এর পর ক্যাম্পাসে এই দুই সংগঠনের কর্মীদের কোণঠাসা করার চেষ্টা হচ্ছে।”
সংবাদ সম্মেলনে ছাত্র ইউনিয়ন শাবিপ্রবি সংসদের পক্ষে তিন দফা দাবি তুলে ধরা হয়।
Related News
জলাতঙ্ক নির্মূলে সিলেটে শুরু হলো কুকুরের টিকাদান কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে বেওয়ারিশ ও পোষাRead More
নিরাপত্তাহীনতায় উত্তর কালনীরচরবাসী, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উত্তর কালনীরচর গ্রামের বাসিন্দারা হামলা, বাড়িঘরRead More



Comments are Closed