সিলেট অবৈধ কাঠ পরিবহনের অভিযোগে ট্রাক জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে অবৈধভাবে কাঠ পরিবহনের অভিযোগে একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় ট্রাকে থাকা দু’জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিজিবি-৫২ ব্যাটালিয়নের বড়গ্রাম বিওপির একটি টহল দল সিলেট–বিয়ানীবাজার সড়কের দুবাগ মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় ট্রাকটি থামিয়ে তল্লাশি চালিয়ে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই বিপুল পরিমাণ কাঠ পরিবহনের বিষয়টি শনাক্ত করেন বিজিবি সদস্যরা। ফলে ট্রাক ও কাঠ জব্দ করা হয়।
বিজিবি জানায়, কাঠগুলো ভারতীয় বলে সন্দেহ করা হচ্ছে। কারণ জিজ্ঞাসাবাদে আটককৃতরা কাঠ পরিবহনের বৈধ কোনো নথি দেখাতে ব্যর্থ হন। জব্দ করা কাঠের বাজারমূল্য প্রায় ৬ লাখ ৭০ হাজার ৬০০ টাকা।
আটককৃতরা হলেন- মো. আব্দুর রহীম (৪২), সাসকন্দর গ্রাম, সৈয়দপুর, নীলফামারী, মো. খোকন (৪০), তারাগঞ্জ, রংপুর।
৫২-বিজিবির বিয়ানীবাজার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, সীমান্ত এলাকায় অবৈধ কাঠ পাচার রোধে বিজিবির টহল আরও জোরদার করা হয়েছে।
Related News
সিলেটে বাড়ির পাশে যুবদল নেতা খুন, গুরুতর আহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে বদরুল আলম (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।Read More
জৈন্তাপুরে প্রবাসীকল্যাণ মন্ত্রীর সভায় হট্টগোল, ছাত্রদল নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হকRead More



Comments are Closed