শেখ হাসিনা-কামালের বিরুদ্ধে রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু
বৈশাখী নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানিয়েছেন, জুলাই গণহত্যায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আদেশের পর তাদের দেশে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
তিনি বলেন, শেখ হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের রায়ের কপি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়, আইজিপি বাহারুল আলম ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের কাছে কেন্দ্রীয় কারাগারে পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে।
গাজী তামিম বলেন, ট্রাইব্যুনালের রায়কে চ্যালেঞ্জ করতে চাইলে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের উচিত হবে ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণ করে আপিল বিভাগে আপিল করা। তা না হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলকে তাদের মৃত্যুদণ্ড সাজার বিষয়ে জানানো হবে।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীকে হত্যার ঘটনায় আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More
সিলেটে হাসপাতালে শিশুকে ধর্ষণ, আসামীর যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় সুমেল খাঁ (৪০)Read More



Comments are Closed