কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলনে ৩ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীর তাজাবাদ মৌজায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই অভিযানে দায়ী ব্যক্তি হিসেবে কিশোরগঞ্জের মো. রিটন মিয়াকে শনাক্ত করা হয়। তিনি নিষিদ্ধ থাকা সত্ত্বেও পাম্প ও ড্রেজিং মেশিন ব্যবহার করে নদীর তলদেশ থেকে বালু উত্তোলন করছিলেন।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(ক) ও ৫(ক) ধারায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়।
এ সময় জব্দকৃত বালু স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্যের জিম্মায় দেওয়া হয়। প্রশাসন জানিয়েছে, পরবর্তীতে নিলামের মাধ্যমে এই বালু বিক্রি করা হবে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসেম।
তিনি বলেন, “নদীর তীর ভাঙন ও পরিবেশগত ক্ষতি প্রতিরোধে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। নদী ও পরিবেশ রক্ষায় আমরা কঠোর অবস্থানে আছি।”
উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগে স্থানীয়দের মাঝে প্রশংসার ধারা অব্যাহত রয়েছে।
Related News
হবিগঞ্জে আওয়ামী লীগের সহসভাপতি গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৌর আওয়ামী লীগের সহসভাপতি কাসেম বিন হাসিমকে গ্রেফতার করেছে পুলিশ।Read More
হবিগঞ্জে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত ৩ দিনে পৃথক বিশেষ অভিযান পরিচালনা করেRead More



Comments are Closed