সিলেটে হাসপাতালের অ্যাম্বুলেন্স পুড়ানোর ঘটনায় মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: গভীর রাতে সিলেটের ডা. শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা সরকারি অ্যাম্বুলেন্স পুড়ানোর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
অ্যাম্বুলেন্সটির চালক আব্দুল কাদির লিটন বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন।
এতে অজ্ঞাতনামা ৫ জনসহ অনেককে আসামি করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা হচ্ছেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) রাসুল সামদানী আজাদ।
এসব তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি আরও জানান- অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে, গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।
উল্লেখ্য, শনিবার দিবাগত (১৫ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে সিলেটের শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা সরকারি অ্যাম্বুলেন্স ও কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে হতাহতের ঘটনা না ঘটলেও সরকারি অ্যাম্বুলেন্সটি পুড়ে ছাই হয়ে গেছে।
শামসুদ্দিন হাসপাতালের আরএমও (আবাসিক চিকিৎসা কর্মকর্তা) ডা. মিজানুর রহমান চৌধুরী জানান- এটি একটি চরম অমানবিক কাজ। রোগী বহনের গাড়ি জ্বালিয়ে দেওয়া কোনো রাজনীতি হতে পারে না। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।
অন্যদিকে রাত তিনটার দিকে কুমারগাঁও বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে একটি বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা।
সিলেট ফায়ার সার্ভিস সূত্র জানায়, শামসুদ্দিন আহমদ হাসপাতালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত ৩টার দিকে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। এ সময়ই খবর আসে- কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে আমাদের টিম সেখানে গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণ করে।
Related News
জলাতঙ্ক নির্মূলে সিলেটে শুরু হলো কুকুরের টিকাদান কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে বেওয়ারিশ ও পোষাRead More
নিরাপত্তাহীনতায় উত্তর কালনীরচরবাসী, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উত্তর কালনীরচর গ্রামের বাসিন্দারা হামলা, বাড়িঘরRead More



Comments are Closed