সিলেট মহানগরীর সব থানায় ‘জিনিয়া’ অ্যাক্টিভ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানায় পরীক্ষামূলক ও প্রাথমিকভাবে চালু করা হয়েছিলো পুলিশি ডিজিটাল সেবা GenieA (জিনিয়া) অ্যাপ। গত ১৬ অক্টোবর সেটি চালু হয়। এবার বাকি ৫ থানায়ও চালু করা হলো সেবাটি।
এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়ছেন- রবিবার (১৬ নভেম্বর) বিকাল ৫টা থেকে সিলেটের কোতোয়ালি, দক্ষিণ সুরমা, জালালাবাদ, এয়ারপোর্ট ও শাহপরাণ থানায়ও GenieA অ্যাপ এর কার্যক্রম শুরু হয়েছে।
কমিশনার হিসেবে আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম- সেবা) সিলেটে দায়িত্ব নেওয়ার পর পুলিশি সেবা সহজ করতে GenieA (জিনিয়া) নামে একটি অ্যাপ চালু করেন। গত ১৬ অক্টোবর পরীক্ষামূলকভাবে এর কার্যক্রম মেট্রোপলিটনের মোগলাবাজার থানায় শুরু হয়েছে।
আনুষ্ঠানিক উদ্বোধনের আগে থেকেই প্রতি শুক্রবার বিভিন্ন থানার মসজিদে কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী জুমআর নামাজ আদায় করেন এবং নামাজের আগে ‘জিনিয়া অ্যাপ’র বিস্তারিত তুলে ধরেন। নামাজ পরে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অ্যাপটির সেবাসংক্রান্ত প্রচারপত্র বিলি করা হয়।
বিভিন্ন মসজিদে নামাজের আগে মুসল্লিদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এসএমপি কমিশনার বলেন- সিলেট মেট্রোপলিটনের ৬টি থানা এলাকার বাসিন্দাদের একটি নিরাপত্তা নেটওয়ার্কের আওতায় আনতে GenieA App চালু করা হয়েছে। অ্যাপটি চালু করার পর থেকে মানুষজন খুবই সহজে পুলিশি সেবা পেতে শুরু করেছেন। এই অ্যাপের মাধ্যমে সমস্যায় পড়া একজন মনুষ মাত্র একটি ক্লিক করলেই আমাদের কন্ট্রোল রুমে বার্তা পৌঁছে যাবে এবং তাৎক্ষণিকভাবে নিকটস্থ পুলিশ টিম ঘটনাস্থলে চলে যাবে। এখন আর জনগণকে পুলিশের কাছে হাজির হয়ে ধর্না দিতে হবে না; বরং পুলিশই জনগণের ডাকে তাদের কাছে ছুটে যাবে।
আবদুল কুদ্দুস চৌধুরী বলেন- জনগণের হয়রানি কমাতে এবং সেবা সহজলভ্য করতে আমরা এসব উদ্যোগ নিয়েছি। জিডি এবং মামলা করার ক্ষেত্রেও ভবিষ্যতে থানায় যেতে হবে না, GenieA App-এর মাধ্যমেই এসব সেবা গ্রহণ করা যাবে। সকলের সহযোগিতায় আমরা একটি সুন্দর, আদর্শ ও নিরাপদ সিলেট গড়ে তুলতে পারবো ইনশা আল্লাহ।
Related News
ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত রাস্তা দখলমুক্ত করার দাবি
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণRead More
সিলেটে গভীর রাতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে শাহাব উদ্দিন (৬৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়েRead More



Comments are Closed