নির্বাচিত হলে সিলেটের প্রধান ৬ সমস্যার দ্রুত সমাধান করবো: হাবিবুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, সিলেট-১ আসনে আমাকে জামায়াতে ইসলামী থেকে মনোনীত করা হয়েছে। আমি ১৯৭৯ সাল থেকে সিলেটে কাজ করে আসছি। তাই সিলেটের সমস্যাগুলো আমার ভালোভাবে জানা।
তিনি বলেন, সিলেটের সমস্যাগুলোর মধ্যে প্রধান ৬টি সমস্যা হচ্ছে- রাস্তা, ড্রেনেজ, বিশুদ্ধ পানি, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা আর নদী এলাকার নদীভাঙ্গনের সমস্যা। দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে এসব সমস্যার দ্রুত সমাধান করবো। এছাড়া অন্যান্য যে সকল সমস্যা রয়েছে আপনাদেরকে সাথে নিয়ে সব সমস্যার সমাধান করে সিলেটকে একটি আদর্শ শহরে পরিণত করবো ইনশাআল্লাহ।
গতকাল শনিবার (১৫ নভেম্বর) রাতে সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অনুষ্ঠিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা হাবিবুর রহমান বলেন, ঢাকার সাথে আমাদের যোগাযোগ সমস্যার শেষ নেই। রেললাইন পুরাতন হয়ে গেছে, রেলের সংকট রয়েছে। ভোট দিয়ে যদি আমাকে সুযোগ দেন, তাহলে রেললাইনকে ডাবল করবো। ৩ ঘণ্টা থেকে ৪ ঘণ্টার মধ্যে ঢাকায় গিয়ে পৌঁছার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এজন্য আমি আপনাদের দোয়া ও ভোট চাই। আপনার একটি ভোট অনেক মূল্যবান। এই ভোটের মাধ্যমে দেশ বিক্রি হয়ে যেতে পারে আবার দেশের পরিবর্তনও হয়ে যেতে পারে। তাই আপনারা চিন্তা করে যোগ্য প্রার্থীকে ভোট দিবেন।
৫নং ওয়ার্ডের সালিশ ব্যক্তিত্ব আজাদ মিয়ার সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারি আজমল আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, সদর উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিন, সেক্রেটারি আল ইমরান প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
Related News
সিলেটে গভীর রাতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে শাহাব উদ্দিন (৬৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়েRead More
সিলেট নগরী থেকে ৩ দিন ধরে নিখোঁজ বিপ্লব দেব
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ৬নং ওয়ার্ডের চৌকিদেখী এলাকা থেকে বিপ্লব দেবRead More



Comments are Closed