Main Menu

শাবিতে সঞ্চালনের স্বাস্থ্যসচেতনতা বিষয়ক সেমিনার

বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ‘স্টুডেন্ট ফিটনেস: লিডিং অ্যা হেলদি লাইফস্টাইল উইদাউট স্পেন্ডিং মাচ’ শীর্ষক স্বাস্থ্যসচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রক্তদান বিষয়ক সংগঠন ‘সঞ্চালন’ এবং ‘আয়রন ওয়ারিয়র্স জিম’র যৌথ উদ্যোগে এ সেমিনারটি আয়োজন হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সঞ্চালন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য ঘোষণা করা হয় লাইফটাইম ফ্রি জিম মেম্বারশিপ, যা শিক্ষার্থীদের নিয়মিত স্বাস্থ্যচর্চায় উৎসাহ জোগাবে।

সেমিনারে পুষ্টি, অনুশীলন এবং ঘুম ও মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রায়োগিক দিকনির্দেশনা প্রদান করেন প্রধান বক্তা স্পেশাল সিকিউরিটি ফোর্সের এডভাইজার ও আন্তর্জাতিক স্পোর্টস সায়েন্স অ্যাসোসিয়েশনের সনদপ্রাপ্ত ফিটনেস কোচ আবু সুফিয়ান তাজ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক মো. রাজিক মিয়া এবং সিইপি বিভাগের অধ্যাপক মুহিবুল আলম। তাঁরা শিক্ষার্থীদের সুস্থতা, শৃঙ্খলাবদ্ধ জীবন ও মানসিক শক্তি বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন এবং এমন উদ্যোগকে সময়োপযোগী বলে মন্তব্য করেন।

সেমিনার শেষে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। তারা স্বাস্থ্যকর জীবনযাপনের বাস্তব কৌশল জানানোয় তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। সঞ্চালনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের সুস্থ জীবনধারা গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share





Related News

Comments are Closed