শনিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: ট্রান্সফরমার ও বিতরণ লাইন মেরামত এবং সংরক্ষণ ও গাছপালার শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য শনিবার (১৫ নভেম্বর) সিলেটের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি বালুচর ফিডারের আওতাধীন বালুচর, শান্তিবাগ আবাসিক এলাকা, সোনার বংলা আবাসিক এলাকা, নতুনবাজার, আল ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপার, ফোকাস, জোনাকী এবং এর আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে না।
তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষনিক বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখপ্রকাশ করে সবার সহযোগীতা চেয়েছেন প্রকৌশলী আব্দুর রাজ্জাক।
Related News
সিলেটে যুবলীগ সভাপতি ও ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর জালালাবাদ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগRead More
সিলেট-৩ আসনের এমপি মালেকের বাড়িতে পেট্রলবোমা হামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোহামামদ আব্দুল মালেকের (এমএRead More



Comments are Closed