ফেঞ্চুগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই কিশোর।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে ফেঞ্চুগঞ্জেরঞ্জ নয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পল্লব রায় (৩০) সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার বাসিন্দা। তিনি ওষুধ প্রস্তুতকারক কোম্পানি এরিস্টো ফার্মার বিক্রয় প্রতিনিধি ছিলেন।
এ ঘটনায় আরও দুই কিশোর গুরুতর আহত হয়েছে। তারা হলেন ফেঞ্চুগঞ্জ উপজেলার নিজামপুর গ্রামের রাফি (১৭) ও মোয়ান (১৭)। আহতদের প্রথমে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ডায়না আহতদের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, নিহতের মৃত্যুর এ তথ্যটি নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান।
Related News
কানাইঘাট সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে খালেদ আহমদ (২৩) নামে এক বাংলাদেশিRead More
গোলাপগঞ্জে গৃহবধূকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে এক গৃহবধূকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৪ অক্টোবর)Read More



Comments are Closed