জকিগঞ্জে টমটমের ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ব্যাটারিচালিত টমটমের ধাক্কায় এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম রাইয়ান হোসেন (৮)।
সে জকিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মুমিনপুর গ্রামের সুপারী ব্যবসায়ী আব্দুছ ছালাম ছলন মিয়া’র তৃতীয় ছেলে এবং কুসুম কলি কিন্ডার গার্টেনের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
সোমবার (১০ নভেম্বর) বেলা ২টার দিকে সিলেট-জকিগঞ্জ মেইন সড়কের ভরণ বাজার সংলগ্ন মুমিনপুর গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাইয়ান হঠাৎ রাস্তায় উঠে পড়লে দ্রুতগামী একটি ব্যাটারিচালিত টমটম তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
দুর্ঘটনার পর স্থানীয়রা টমটম গাড়িটি আটক করলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টমটমটি জব্দ করে।
নিহত শিশুর পরিবার জানায়, ময়নাতদন্ত ছাড়াই রাইয়ানকে দাফনের সিদ্ধান্ত নিয়েছেন তারা।
এই ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More
লক্ষণাবন্দে প্রবাসী কল্যাণের উদ্যোগে একটি পরিবারের জন্য টিউবওয়েল স্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণ সামাজিক সংগঠনের অর্থায়ন ও সহযোগিতায় গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দRead More



Comments are Closed