মঙ্গলবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ লাইনের জরুরী মেরামত এবং গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য মঙ্গলবার (১১ নভেম্বর) সিলেটের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (১০ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক।
তিনি জানান, মঙ্গলবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি বোরহান উদ্দিন ফিডারের আওতাধীন বোরহান উদ্দিন মাজার, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, মিরাপাড়া, নোয়াগাঁও, সাদাটিকর ও আশপাশ এলাকা, মুক্তিরচক ফিডারের আওতাধীন মিরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর, পীরেরচক ও সংলগ্ন এলাকা, স্প্রিং টাওয়ার ফিডারের উপশহর ই- ব্লক, মেইন রোড, ব্লক ডি, রোজভিউ পয়েন্ট ও সংলগ্ন এলাকা এবং ধোপাদিঘীরপাড় ফিডারের রোজভিউ পয়েন্ট, উপশহর ডি ব্লক মেইন রোডের উভয় পাশ ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা।
তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষনিক বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।
সাময়িক এ অসুবিধার জন্য প্রকৌশলী রাজ্জাক সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগীতা চেয়েছেন।
Related News
অসুস্থ ফটো সাংবাদিক আব্দুল খালিকের শয্যাপাশে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দক্ষিণ সুরমা প্রেসক্লাব, সিলেটের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও দৈনিকRead More
সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা বন্ধের দাবিতে এসএমপি কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের মিছিল ও সাংগঠনিক তৎপরতাRead More



Comments are Closed