Main Menu

সিলেটে সীমান্তে ভারতীয় গরু-মহিষ ও চোরাই পণ্য জব্দ

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে ৩৫ লাখ টাকার ভারতীয় গরু, মহিষ ও চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Manual6 Ad Code

বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সোমবার (১০ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি বিশেষ আভিযানিক টহলদল জৈন্তাপুর উপজেলার সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় ৩ কিলোমিটার ভেতরে ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে।

Manual4 Ad Code

অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৫টি ভারতীয় গরু, ৪টি মহিষ ও ১টি পিকআপ জব্দ করা হয়। এসবের আনুমানিক সিজারমূল্য প্রায় ৩৪ লক্ষ টাকা।

Manual8 Ad Code

অপরদিকে, কানাইঘাট উপজেলার লোভাছড়া বিওপির টহলদল গত ২৪ ঘণ্টায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৩০ কেজি ভারতীয় পেঁয়াজ, ৫০ কেজি চিনি এবং ১টি ভারতীয় মোটরসাইকেল জব্দ করে। এসব পণ্যের সিজারমূল্য আনুমানিক ১ লক্ষ ৪০ হাজার ৯০০ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, দুই অভিযানে জব্দকৃত পণ্যের মোট সিজারমূল্য দাঁড়িয়েছে ৩৫ লক্ষ ৪০ হাজার ৯০০ টাকা।

Manual2 Ad Code

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার পিএসসি বলেন, “সীমান্তের সুরক্ষা নিশ্চিত করতে বিজিবি গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে এবং নিয়মিত চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করছে। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত নিরাপত্তা বজায় রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।”

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code