৮ বছর পর ভারতীয় আপেল আমদানি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: প্রায় আট বছর পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় আপেল আমদানি শুরু হয়েছে। ভারতের কাশ্মির থেকে এ আপেল এনেছে চট্টগ্রামের আমদানিকারক প্রতিষ্ঠান খাজা আজমির ট্রেডিং।
রোববার (৯ নভেম্বর) বিকালে কাশ্মির থেকে আপেল বোঝাই একটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করে। প্রথমদিন ২৫ টন আপেল আমদানি করা হয়। কাস্টম্সের যাচাই-বাছাই শেষে সন্ধ্যায় খালাস কার্যক্রম শুরু হয়।
দীর্ঘদিন পর ফল আমদানি শুরু হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন বন্দরের শ্রমিক ও ব্যবসায়ীরা। তারা জানান, এর মাধ্যমে বন্দর আবারও সরব হয়ে উঠবে। একইসঙ্গে আমদানি বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহযোগিতা কামনা করেছেন ব্যবসায়ীরা।
হিলি কাস্টম্সের রাজস্ব কর্মকর্তা এম আর জামান বাঁধন বলেন, দীর্ঘ বিরতির পর আবারও এই বন্দর দিয়ে আপেল আমদানি শুরু হয়েছে। প্রতি টন আপেল ৭০০ ডলারে শুল্কায়ন করা হচ্ছে। যেহেতু আপেল কাঁচাপণ্য, তাই দ্রুত ছাড়করণে আমদানিকারকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
Related News
ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়ের জনপদ, বাড়ছে শীতের তীব্রতা
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়Read More
চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা, মহাসড়ক অবরোধ
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের তারাগঞ্জে যাত্রীকে জিম্মি করে টাকা লুটের চেষ্টায় বাধা দেওয়ায় চলন্ত বাসRead More



Comments are Closed