Main Menu

মৌসুমি বায়ুর প্রভাবে পঞ্চগড়ে ২০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: মৌসুমে বায়ু সক্রিয় হওয়ায় গত কয়েকদিন ধরে উত্তরাঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে দেশের সবর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত ২৪ ঘণ্টায় ২০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা আজকে দেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস ২০২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করে।

হিমালয়ের কাছাকাছি হওয়ায় তাপমাত্রা ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

আবহাওয়া অফিস জানায়, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, মৌসুম বায়ু সক্রিয়তার কারণে গত ২৪ ঘণ্টায় তেঁতুলিয়ায় ২০২ মিলিলিটার বৃষ্টিপাত হয়েছে। দেশের উত্তরাঞ্চলের ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Share





Related News

Comments are Closed