বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে চাচি!
ডেস্ক রিপোর্ট: বিয়ের দাবিতে ছয় দিন ধরে ভাতিজার বাড়িতে অবস্থান নিয়েছেন চাচি (২৫)। তার উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন প্রেমিক ভাতিজা আব্দুল আজিজ (২০)।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের ব্যাপারীপাড়ায় এ ঘটনা ঘটে।
ওই নারী দুই সন্তানের জননী। ভাতিজা আব্দুল আজিজ তার স্বামীর চাচাতো ভাই মো. গণি মোল্লার ছেলে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ভুক্তভোগী নারী বলছেন- প্রেমিক ভাতিজার হাত ধরে তাকে বাড়ি থেকে বের করা হয়েছিল। পরে আবার ভাতিজা তাকে অভয় দিয়ে নিজের বাড়িতে পাঠিয়েছিলেন।
স্থানীয়রা বলছেন, চাচি ও ভাতিজার মধ্যে সম্পর্ক আগে থেকেই চলে আসছে। উভয়ের বাড়ি একই এলাকায় হওয়ার সুবিধা কাজে লাগিয়ে তারা অনায়াসে যাতায়াত করত। এর আগেও মোল্লা বাড়িতে বিয়ের দাবি তুলেছিলেন ওই নারী কিন্তু তাকে ফেরত পাঠানো হয়েছিল। এবার বিয়ের দাবিতে অনশন শুরু করলে প্রেমিক পালিয়ে যান। ঘটনার তৃতীয় দিনে ওই নারীকে তালাক দিয়েছেন তার স্বামী।
সরেজমিন দেখা যায়, বাড়ির সামনে নারী-পুরুষের ভিড় জমেছে। গণমাধ্যমকর্মীরা পৌঁছলে আজিজ পরিবারের লোকেরা গেট বন্ধ করে দেন।
গণি মোল্লার ভাতিজা জানিয়েছেন, ওই নারী এখনো বাড়িতে আছেন, কিন্তু কাউকে প্রবেশ বা কথা বলা নিষিদ্ধ করেছেন তার বাবা।
স্থানীয় এক লোকের সঙ্গে কথা হলে তিনি জানান, মহিলাটি শনিবার থেকে ওই বাড়িতে আছেন। ক্ষুব্ধ এলাকাবাসী ভাতিজার পরিবারের যাতায়াতের পথও বন্ধ করে দিয়েছেন।
ছাপড়হাটি ইউনিয়ন পরিষদের সদস্য মো. আনছার আলী বলেন, মহিলার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, সম্পর্ক দুই-তিন বছর ধরে। শনিবার থেকে বাড়িতে অবস্থান করছেন, কিন্তু ছেলেটি পালিয়ে গেছেন।
ছাপড়হাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কনক কুমার গোস্বামী বলেন, আমি এখনো বিষয়টি জানি না। কেউ আমাকে অবহিত করেননি। তাই এ বিষয়ে মন্তব্য করতে পারছি না।
Related News
শরতের বিদায়বেলায় পঞ্চগড়ে সন্ধ্যা নামলেই বাড়ছে ঠান্ডা, হালকা কুয়াঁশা
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: দিনে রোদের তেজ, সন্ধ্যা নামতেই হিমেল বাতাস। রাত গভীরRead More
ট্রাকচাপায় পথচারী ২ নারী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটে ট্রাকের চাপায় ফজিলা বেগম ও জহিলা বেগম নামে পথচারী দুই নারীRead More



Comments are Closed