কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি মো. আবুল হোসেনকে সভাপতি এবং দৈনিক যুগান্তর ও শুভ প্রতিদিন প্রতিনিধি সোহরাব আহমদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে প্রেসক্লাবের এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিতে এই কমিটি গঠন করা হয়।
২০২৫-২৭ সেশনের কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি মো. মঈন উদ্দিন মিলন (দৈনিক সবুজ সিলেট), মাসুক রানা (দৈনিক স্বাধীন বাংলা), যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমদ (দৈনিক কালের কণ্ঠ), কোষাধ্যক্ষ মো. শরীফ আহমদ (দৈনিক খোলা কাগজ), দপ্তর সম্পাদক লিটন মাহমুদ খান (দৈনিক ইনকিলাব), পাঠাগার সম্পাদক জয়নাল আবেদীন (নিউ নেশন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নোমান আহমদ (দৈনিক ভোরের আকাশ), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. এমরান আলী (দৈনিক জাতীয় অর্থনীতি), নির্বাহী সদস্য এখলাছ আলী (ফটো সাংবাদিক), ইফতেখার মাহমুদ পাভেল (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ), মো. তাজুল ইসলাম (দৈনিক বর্তমান)।
Related News
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সাংবাদিকদেরRead More
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
বৈশাখী নিউজ ডেস্ক: কর্মব্যস্ত সাংবাদিকদের বিনোদন ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শুরুRead More



Comments are Closed