ফারুক মাহমুদ চৌধুরীর মৃত্যুতে সিলেট জেলা প্রেসক্লাবের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সিলেট চ্যাপ্টারের সভাপতি, সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচন কমিশনার, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সাবেক প্রশাসক এবং টিআইবি সচেতন নাগরিক কমিটি সিলেটের সাবেক সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে সিলেট জেলা প্রেসক্লাব।
ক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন শনিবার (১১ অক্টোবর) এক শোকবার্তায় বলেন- এমন গুণী ব্যক্তির শূন্যস্থান কখনোই পূরণ হবার নয়। সিলেটের এই বিশিষ্টজন সিলেট জেলা প্রেসক্লাবের সকল নির্বাচনের সফল নির্বাচন কমিশনার ছিলেন। জনাব ফারুক মাহমুদ চৌধুরীর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
উল্লেখ্য, ফারুক মাহমুদ চৌধুরী আমেরিকার নিউইয়র্কের একটি হাসপাতালে শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় বেলা পৌনে দুইটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
এর আগে ১৯ সেপ্টেম্বর ফারুক মাহমুদ চৌধুরী সস্ত্রীক বাংলাদেশ থেকে নিউইয়র্ক যান। প্রথমে নিউইয়র্কে তাঁর কনিষ্ঠ ছেলের বাসায় কয়েক দিন কাটিয়ে যুক্তরাষ্ট্রের আরেকটি শহরে তাঁর বড় ছেলের বাসায় যান। সেখানে কিছুটা অসুস্থ হয়ে পড়লে তিনি পুনরায় নিউইয়র্ক ফিরে আসেন। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় গত রোববার ফারুক মাহমুদকে নিউইয়র্কের একটি হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা পৌনে দুইটায় তিনি ইন্তেকাল করেন। তিনি কিডনি ও হার্টসহ নানা রোগে ভুগছিলেন।
ফারুক মাহমুদ চৌধুরীর লাশ নিউইয়র্কে দাফনের সিদ্ধান্ত নিয়েছে তাঁর পরিবার।
Related News
হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাRead More
তিন মাসে ১৬২ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার
বৈশাখী নিউজ ডেস্ক: পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গত তিন মাসে সারাদেশে অন্তত ১১২টি পৃথকRead More



Comments are Closed