সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সম্পাদকের ভাইয়ের মৃত্যু, শোক প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছামির মাহমুদের ভাই, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সালিশি ব্যক্তিত্ব মো. কিম্মত আলী (৫৫) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে দূরারোগ্য রোগে ভুগছিলেন তিনি।
কিম্মত আলী জগন্নাথপুর উপজেলার ২নং পাটলী ইউনিয়নের মইজপুর গ্রামের মরহুম মনছব উল্লাহর ছেলে। তিনি মৃত্যুকালে স্ত্রী, ভাই-বোন, ভাতিজা-ভাতিজিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টায় নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
শোক প্রকাশ :
সাবেক সাধারণ সম্পাদক ছামির মাহমুদের ভাই মো. কিম্মত আলীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন।
এক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
Related News
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিকRead More
৫ আগস্ট সংবাদপত্রে ছুটি
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সংবাদপত্র অফিসRead More



Comments are Closed