সিলেট-৪ আসনে হাকিম চৌধুরীকে মনোনয়নের দাবিতে মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-৪ (গোয়াইনঘাট-জৈন্তাপুর-কোম্পানীগঞ্জ) আসনে জেলা বিএনপির উপদেষ্টা ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরীকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) গভীর রাতে আসনের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা এসব মিছিল করেন।
জানা গেছে, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার অন্তত ১৩টি স্থানে একযোগে এই মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা ‘মানি না মানবো না, লোকাল ছাড়া মানি না’, ‘মানি না মানবো না, হাকিম ছাড়া মানি না’- এমন স্লোগান দেন।
পৃথক মিছিল ও সমাবেশে বক্তারা স্থানীয়ভাবে জনপ্রিয় ও সংগঠিত প্রার্থী হিসেবে আবদুল হাকিম চৌধুরীকে সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
তাঁরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি এ দাবি জানান।
Related News
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More



Comments are Closed