বাড়ির বাগানে মাটি খুঁড়তে গিয়ে মিলল ৯ কোটি টাকার সোনা!
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর নুভিল সুর সোনেতে এক ফরাসি নাগরিক নিজের বাড়ির বাগানে সুইমিং পুলের জন্য মাটি খুঁড়তে গিয়ে নয় কোটিরও বেশি টাকা মূল্যের বিশাল সোনার ভান্ডার আবিষ্কার করেছেন। প্রাপ্ত সোনার বার ও শতাধিক সোনার মুদ্রার বর্তমান বাজারমূল্য প্রায় ৮ লাখ মার্কিন ডলার বা ৯ কোটি ৭৪ লাখ ৮৮ হাজার টাকা। খবর হিন্দুস্তান টাইমসের।
শহর কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তি গত মে মাসে খননকাজের সময় মাটির নিচে এই বিপুল সোনা খুঁজে পান এবং তাৎক্ষণিকভাবে স্থানীয় কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। তবে প্রাপ্ত এই সোনা প্রত্নতাত্ত্বিক স্থানের অংশ না হওয়ায় আইন অনুযায়ী তা ওই ব্যক্তিকে নিজের কাছে রাখার অনুমতি দেওয়া হয়েছে।
স্থানীয় সংবাদপত্র লে প্রোগ্রে জানিয়েছে, মাটির নিচে প্লাস্টিক ব্যাগে ভরে পাঁচটি সোনার বার ও বহু সোনারমুদ্রা পোঁতা ছিল।
পুলিশি তদন্তে জানা গেছে, সোনাগুলো বৈধভাবে অর্জিত হয়েছিল এবং ১৫ বা ২০ বছর আগে কাছাকাছি এক রিফাইনারিতে তা গলানো হয়েছিল। শহর কর্তৃপক্ষ জানিয়েছে, বাগানের আগের মালিক মারা গেছেন, ফলে কীভাবে এই সোনা সেখানে এলো, তা এখনো রহস্য।
পুলিশি তদন্তে জানা গেছে, সোনাগুলো বৈধভাবে অর্জিত হয়েছিল এবং ১৫ থেকে ২০ বছর আগে কাছাকাছি এক রিফাইনারিতে তা গলানো হয়েছিল। শহর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যে ব্যক্তি ওই জমির আগের মালিক ছিলেন, তিনি এখন আর বেঁচে নেই। ফলে কীভাবে এই সোনা বাগানের নিচে এলো, তা এখনো রহস্যই রয়ে গেছে।
Related News
পশ্চিমবঙ্গের মাদ্রাসায় শুক্রবারের সাপ্তাহিক ছুটি বাতিল
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের সরকারি অনুমোদনপ্রাপ্ত মাদ্রাসাগুলোতে দীর্ঘদিনের প্রচলিত শুক্রবারের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে রাজ্য সরকার।Read More
পার্কের বেঞ্চে বসে কান্না করায় নারীকে সাড়ে ৩ হাজার টাকা জরিমানা
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির একটি পার্কে শিশুদের খেলার মাঠের বেঞ্চে বসে কান্না করায় ২৫ ইউরো জরিমানাRead More



Comments are Closed